কক্সবাজার উপকূলে ট্রলার ডুবি: নিখোঁজ ২ জেলে, ১২ জন জীবিত উদ্ধার

0

সরওয়ার জামান, কক্সবাজার জেলা সংবাদদাতা: ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ট্রলার ডুবিতে  দু’জেলে নিখোঁজ হয়েছে। এই ঘটনায়  ভাসমান অবস্থায় ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোররাতে সাগরের লা্‌বণী পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, ট্রলারের মাঝি বেলাল উদ্দিন (৪৫) ও তার সহযোগী জেলে লেমন রাখাইন (৪০)।
জেলেদের উদ্ধৃতি দিয়ে ট্রলারটির মালিক জসিম উদ্দিন জানান, আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে কক্সবাজার উপূলের লাবনী পয়েন্ট চ্যানেলের গভীর সমূদ্রে  বোটটি ফেঁটে যায়। বোট ফেঁটে গেলে মাঝিসহ দু’জেলে নিখোঁজ হয়ে যায় । বাকি ১২ জেলে বোটের ভাঙা অংশ ধরে সাগরে ভাসতে থাকে। পরে ভাসতে ভাসতে তারা  ডায়বেটিকস পয়েন্টে  ভিড়ে যায়। তাদেরকে স্থানীয় লোকজন মুমূর্ষু উদ্ধার করে।

উদ্ধারকৃতরা হলেন, রবি দাস (৫০), মাকন দাস (৪৫), বিশ্বজিত দাস (২৮), লক্ষীপদ দাস (৪৫), ফিরুরা দাস (৩৮), নেপাল দাস(২৫), চরন দাস (২৪), সুদীর দাস (৩০), তুফান দাস (৫০)সহ আরও দুইজন। তারা সবাই চকরিয়ার পহরচাঁদার বাসিন্দা বলে জানা গেছে।
কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ  জানান, ইতোমধ্যে ১২ জেলে কোলে ফিরে এসেছে। বাকি দুইজনকে উদ্ধারে নৌ-বাহিনী ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.