কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক স্থানীয় মৌজার হেডম্যানদের সাথে মতবিনিময় সভা

0

কাপ্তাই প্রতিনিধিঃ সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাপ্তাই উপজেলায় কঠিন চিবোর দানউৎসব পালন করুন।আমরা আপনাদের সকল নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছি।আমরা পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে চাই। এতে করে সকলে ঐক্য মতে কাজ করতে হবে। বুধবার (৯অক্টোবর) সকাল ১১টায় বিজিবি কনফারেন্স রুমে হেডম্যানেদের সাথে মতবিনিময় সভায় কাপ্তাই বিজিবি ৪১ব্যাটালিনয়ন অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক উপরোক্ত সভাপতির বক্তব্য রাখেন। কাপ্তাই উপজেলার আওতাধীন ওয়াগ্গাছড়া জোনের অধিনস্থ ৪ টি মৌজার হেডম্যানদের সাথে এসময় মতবিনিময় সভা করা হয়। অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এর মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ‘‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’’ এ মূলমন্ত্রকে সর্বদা সামনে রেখে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নিজ ওয়াগ্গাছড়া জোনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সর্বদাই অত্যন্ত সচেষ্ঠ এবং নিবেদিত। এ প্রেক্ষিতে অধিনায়ক আগত বিভিন্ন মৌজার হেডম্যানদের নিজস্ব এলাকার নিরাপত্তা পরিস্থিতি উন্নতির জন্য জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্য অনুরোধ জানান। এছাড়াও সার্বক্ষনিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে অত্র জোন এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ সহযোগিতা প্রদানের কথাও ব্যক্ত করেন।এসময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অন্যান্য অফিসার এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদ কর্মীগন উপস্থিত ছিলেন ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.