কাপ্তাইয়ে দূর্গম পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ বেড়েছে

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ বেড়েছে। কোন, কোন এলাকায় দুপুর হলেও সূর্যর দেখা মিলছে না। শীত হতে নিবারণের জন্য গাছেরগুড়ি,পাহাড়ের লতাপাতার আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে।

শনিবার সাপ্তাহিক হাটে উপজাতিয় মহিলাদের দেখাযায় শীতের পোশাক ক্রয় করতে। দূর্গম গিলাছড়ি এলাকার কয়নি মারমা ও সুছাইপ্রু মারমা জানান শিশু ও বয়োবৃদ্ধদের জন্য শীতের পোশাক ক্রয় করছি। পাহাড়ে অনেক শীত। এই শীতে শিশু ও বয়োবৃদ্ধদের ঠান্ডাজনিত কারনে সর্দি, কাশি ও হাঁপানি প্রকোপ বেড়েছে। পাহাড়ে বসবাসকারী বলেন হঠাৎ শীত বেড়ে যাওয়ার ফলে ঠান্ডাজনিত কারনে বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.