কুমিল্লার সদর দক্ষিণে ২ টি কষ্টি পাথরসহ আটক ৩

0

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ২ টি কষ্টি পাথরসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। রোববার ( ৯ জুলাই) বিকেল ৫ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১ সূত্র।

আটক হওয়া চোরাকারবারিরা হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রতনপুর পশ্চিম এলাকার মৃত. আব্দুল হামিদ এর ছেলে মোঃ লিটন মিয়া (২৮), একই উপজেলার দীঘলগাঁও গ্রামের
মৃত. আলী নেওয়াজ এর ছেলে মোঃ মোস্তফা কামাল (৫০) এবং সদর উপজেলার মোগলটুলি এলাকার মৃত. আলমগীর মিয়ার ছেলে জহিরুল ইসলাম মুন্না (৪৬) ।

কুমিল্লা র‌্যাব-১১ সূত্র জানান, ৮ জুলাই সন্ধ্যায় অভিযান র‌্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রতনপুর গ্রাম হতে গ্রেফতারকৃত মোঃ লিটন মিয়া এর বাড়ির দক্ষিণ পাশে তার মালিকানাধীন গ্যারেজ হতে ৪৮ কেজি ওজনের ২ টি কষ্টি পাথরসহ ৩ জনকে আটক করে। উদ্ধারকৃত কষ্টি পাথরের আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.