কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি সন্দেহে একটি বাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

0

কুষ্টিয়ার ভেড়ামারা বামনপাড়ার তালতলায় জঙ্গি সন্দেহে একটি ভাড়া বাড়িতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জঙ্গি সন্দেহে তিন নারী আটক, দুই শিশু, সুইসাইডাল ভেস্ট, পিস্তল-ম্যাগজিন ও গানপাউডার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, কয়েকদিন আগে ভাড়া নেওয়া ভেড়ামারা পৌরসভার কাচারিপাড়ার তালতলা এলাকার মাসুদের স্ত্রী নাসিমার বাড়িতে আজ শনিবার ভোররাতে জঙ্গি সন্দেহে অভিযান চালায় পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট। সেখান থেকে উদ্ধার করা হয়েছে দুটি সুইসাইডাল ভেস্ট, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও গানপাউডার। আটক করা হয়েছে জঙ্গি সন্দেহে তিন নারীকে। এ ছাড়া দুই শিশুকেও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজমের এডিসি আব্দুল মজিদের নেতৃত্বাধীন একটি দল অভিযানে যোগ দিয়েছে। আটককৃতদের মধ্যে নব্য জেমবির নেতা আয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, তার সেকেন্ড-ইন কমান্ড রাশেদের স্ত্রী সুমাইয়াসহ তিন নারী রয়েছেন। ইতিমধ্যে ঢাকা থেকে বম্ব ডিসপোজাল টিম রওনা দিয়েছে বলেও জানান তিনি। অভিযানকারী দল বাড়িটি ঘিরে রেখেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.