কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন যদুবয়রা গ্রামের প্রথম শ্রেণী পড়ুয়া ছাত্রী শিশু ঈশিতা (০৭) ধর্ষন, নারী নির্যাতন ও হত্যা মামলার রায়ে ফাঁসি ও ৫ লক্ষ টাকা জরিমানার আদেশ দেন কুষ্টিয়া জেলা বিজ্ঞ আদালত । ঘটনার বিবরনে গত ৫ই ডিসেম্বর ২০১৫ ইং তারিখ শনিবার বিকালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের ইশারতের মেয়ে ঈশিতা(০৭) ঘাস কাটতে বাড়ির পাশে মাঠে গেলে একই গ্রামের যদুবয়রা ইউনিয়নের ৫নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি শওকত মন্ডলের ছেলে লম্পট জাহিদ মন্ডল ঈশিতাকে ধর্ষন করে হত্যা করে । পরে লাশ পাশেই কলা বাগানের মধ্যে কচুপাতা ও কলা পাতা দিয়ে ঢেকে রাখে । লম্পট জাহিদ মন্ডল এর আগেও এ ধরনের অনেক কুকর্মের সাথে জড়িত বলে এলাকাবাসী জানায় । জাহিদ মন্ডলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় ঘোষনা হওয়ায় এলাকাবাসী খুশী ।