কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার

0

আরিফুল ইসলাম সুজন ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল সীমান্ত থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বিজিবি। শনিবার ভোর রাতে গোড়কমন্ডল বিওপি’র হাবিলদার মোঃ মোতাহার হোসেনের নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোড়কমন্ডল সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯২৯ হতে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় বিজিবি টহল দল। এসময় একজন লোক মাথায় বস্তা নিয়ে আসার সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাথার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি।
এব্যাপারে কুড়িগ্রাম-৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আউয়াল উদ্দিন আহমেদ জানায়, আটককৃত গাঁজা মাদকদ্রব্য অধিদপ্তরে জমা করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.