কেপিএম এলাকা হতে বার্মিজ অজগর উদ্ধার

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই কেপিএম ১নং গেইট এলাকার হতে বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধায় খবর পেয়ে স্নেক রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৮ফুট দৈঘ্য অজরগটি উদ্ধার করে। পরে কাপ্তাই বনবিভাগকে বিষয়টি সংবাদ দেয়া হয়।

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার এসএম মহিউদ্দিন চৌধুরী জানান, অজগরটি প্রায় ৮ ফুট লম্বা এবং ওজন ১০ কেজি হবে। এছাড়া অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করার পর আগামীকাল রবিবার কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.