বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারা ফটকে গেছেন তাঁর মামলার প্যানেলভুক্ত পাঁচ আইনজীবী।
আজ শনিবার দুপুরের পর পাঁচ আইনজীবী কারা ফটকে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।
পাঁচ আইনজীবী হচ্ছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট আবদুর রেজাক খান।
আইনজীবীরা কারা ফটকে সামনে চেকপোস্টে থাকা পুলিশ সদস্যদের কাছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার আবেদনপত্রটি দেন। পরে তা কারা কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান সেখানে দায়িত্বরত লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলাল উদ্দিন।
পরিদর্শক এনটিভি অনলাইনকে আরো বলেন, ‘কারা কর্তৃপক্ষের অনুমতি পেলে আইনজীবীদের ভিতরে নিয়ে যাওয়া হবে।’