খিলক্ষেতে বিস্ফোরকসহ দুই ‘জঙ্গি’ গ্রেপ্তার

0

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। গতকাল শুক্রবার দিবাগত রাতে কাউন্টার টেররিজমের একটি দল নিকুঞ্জ ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এই বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩০টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আজ (শনিবার) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.