গাইবান্ধায় সুইসাইড লেটারসহ স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

বিজয় কুমার, গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলার ব্রীজ রোড এলাকার ভাড়াটিয়া বাসা থেকে বৃহস্পতিবার (৩ আগষ্ট) দিবাগত রাত সারে ১১ টা নাগাদ নুশরাত জাহান ঐশী (১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ সহ একটি সুইসাইড লেটার পুলিশ উদ্ধার করেছে। ঐশী রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা বকসি মোঃ আবুল কালাম আজাদ ওরফে লিটনের ২য় কন্যা সন্তান এবং গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঐশীর বাবা গত আড়াই মাস ধরে ব্রীজ রোড এলাকার বাসিন্দা নজরুল ইসলামের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। তিনি একজন ব্যবসায়ী। ঘটনার ক’দিন আগে থেকেই তিনি ব্যবসা সংক্রান্ত কাজে নিজ গ্রামের বাড়ি পীরগাছায় অবস্থান করছিলেন। ঐশীর মা ঐ দিনই নিজ শারীরিক অসুস্থতার জন্য ডাঃ দেখাতে পীরগাছায় যান। ঐশী বাসায় ছিল বিধায় বিকাল সাড়ে ৫টা নাগাদ তার মা ফোনে মেয়ের খোঁজখবর নিতে একাধিকবার কল দিয়েও সাড়া না পেয়ে অবশেষে বাড়িওয়ালা নজরুল ইসলামের স্মরনাপর্ন হন। বাড়িওয়ালা একাধিকবার ডাকাডাকির পরে ভিতর থেকে দরজা-জানালা আটকানাে এবং কোন সাড়া শব্দ না পাওয়ায় নজরুল ইসলাম ঐশীর মাকে গাইবান্ধায় ডেকে আনেন এবং রাত ৯টা নাগাদ উপস্থিত লোকজনের সহায়তায় দরজা ভেঙ্গে রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঐশীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খানঁ মো. শাহরিয়ার ঐশীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে ঘটনার তদন্তের স্বার্থে সুইসাইড লেটারে কি লেখা আছে তা জানানো হয়নি। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.