চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির উদ্যেগে আজ সোমবার তুলাতলি ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম রাইচ মিলস মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সাইফুদ্দিন এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির সভাপতি শান্ত দাস গুপ্ত, চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি সেকান্দর হোসেন বাদশা, চাকতাই চট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আব্বাস তালূকদার, চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এস, এম হারুনুর রশিদ, চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোঃ ফয়জুল্লাহ, ডি, এম, সি এ কলেজের অধ্যক্ষা মিসেস মালেকা চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসটি বান্দাহকে বিশেষ উপহার দিয়েছেন।। যার পুরস্কার তিনি নিজেই তার বান্দাহকে দিবেন। সেই পবিত্র মাসের পুন্য নেবার উদ্দ্যেশেই এই ইফতার মাহফিলের আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রোজা পালন ও ইফতারকে কবুল করুন এবং এর উসিলায় আমাদেরকে নাজাত দান করুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.