চট্টগ্রামে কন্টেইনার লরি’র নীচে চাপা পড়েছে সিএনজি অটোরিকশা, নিহত ৩

0

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড় এলাকায় একটি চলন্ত সিএনজিন উপর লরি পড়ে চালকসহ ৩ ব্যাক্তি নিহত হয়েছে। ২ জনকে আহতবস্থায় উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে বন্দরনগরীর নিমতলা মোড় থেকে ৫শ’ গজ দূরে বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি মঈনুল হাসান বলেন, একটি সিএনজি অটো রিকশা কন্টেইনার লরিটি পাশপাশি চলছিল। বৃষ্টির কারণে সড়কে বড় বড় গর্তের কারণে লরিটি সাইট নিতে গিয়ে গর্তে পড়ে সিএনজির উপর উল্টে পড়ে। এতে ২ যাত্রী এবং চালকসহ ৩জর সিএনজিটি লরির নীচে চাপা পড়ে মারা গেছেন।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ ষ্টেশনে ডিউটি অফিসার রুপম বড়ুয়া জানান, নীমতলা বিশ্ব রোড় এলাকায় কন্টেনার লরীর নীচে চাপাপড়া সিএনজি উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ৭টি স্টেশন থেকে গাড়ি গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। উদ্ধার কাজ চলছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.