চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় ছোরাসহ ১ ছিনতাইকারী গ্রেফতার

0

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ পুরাতন রেলস্টেশন এর সামনে রাস্তার উপর হতে ০১টি টিপ ছোরা সহ ০১ ছিনতাইকারীকে ছিনতাইরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত ছিনতাইকারী ১) মোঃ জাহেদুল ইসলাম(৩৫), পিতা-আব্দুর রহমান, মাতা-জোসনা বেগম, সাং-উত্তর খোস্তকাটা(আখন্দ বাড়ি), থানা-স্বরণখোলা, জেলা-বাগেরহাট, বর্তমানে- ২নং মাইলের মাথা, কিবরিয়া সাহেবের বাড়ি(২য় তলা),  থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম’কে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় ছোরা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
২০ জুন রাত ১০টার সময় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব হাবিবুর রহমান এর নেতৃত্বে এস আই মোঃ দেলোয়ার হোসেন, এস আই রতন কান্তি দে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ নিয়মিত টহল ডিউটি করাকালীন কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ পুরাতন রেলস্টেশন এর সামনে রাস্তার উপর ১টি সিএনজি টেক্সী হতে শোর-চিৎকার শুনে দ্রুত সিএনজি টেক্সীটি পথরোধ করিলে উক্ত টেক্সী হতে ১জন ছিনতাইকারী দ্রুত পালিয়ে গেলেও অপর একজন ছিনতাইকারীকে ডিবি পুলিশ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়। 

এসময় ধৃত ছিনতাইকারীর কবল হইতে ছিনতাইয়ের শিকার মোঃ আমির হোসেন(৫৫), পিতা-মৃত আব্দুল কাদের, সাং-নয়াকাটা, ১নং উত্তর ধুরুং ইউপি, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার ও উনার পুত্র শওকত মোস্তফা মামুন(১৮) কে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নিকট হইতে ছিনতাইকৃত ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা) এবং ছিনতাই কাজে ব্যবহ্রত ১টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগর ও আশপাশ এলাকায় পুলিশ পরিচয়ে ছিনতাই ও দস্যুতা করে আসিতেছিল বলে স্বীকার করে এবং তার সঙ্গীয় পলাতক ছিনতাইকারীর নাম মোঃ কামাল(৩২) বলে জানায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.