বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মিনি ট্রাক (রেজি নং-চট্ট-মেট্রো-ন-১১-৫৬৭২) উদ্ধারসহ ১ আসামীকে হাতে নাতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মোঃ নেজাম উদ্দিন (৩১) (চালক), পিতা-মৃত নুর আহম্মদ, মাতা-ফুলমতি, সাং-খুটাখালী উত্তর পাড়া, নুর আহম্মদ সওদাগরের বাড়ি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
২ জুলাই সাড়ে ১২টার সময় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার(বন্দর) জনাব আসিফ মহিউদ্দীন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব অশোক কুমার চৌহান, এসআই/সজল দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামগামী মিনি ট্রাক (রেজি নং-চট্ট-মেট্রো-ন-১১-৫৬৭২) আটক করতঃ তল্লাশী করে ট্রাকের টুল বক্স হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার টেকনাফ হইতে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বেশী দামে বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।