চট্টগ্রামের চন্দ্রনগর এলাকায় রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

0

কাজী মাহদী কবিরঃ চট্টগ্রামের বায়েজিদ থানাধিন চন্দ্রনগর এলাকায় আজ(শনিবার) সকাল ১১টায় ২নং জালালাবাদ ওয়ার্ডস্থ চন্দ্রনগর ও চৌধুরী নগরস্থ ড্রেনসহ রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

চৌধুরী নগর বহুমুখী সমবায় সমিতি লিঃ ও এলাকার সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ চৌধরী, অর্থ সম্পাদক ফজলুল কাদের, ২নং জালালাবাদ ওয়ার্ডের কার্য্য নির্বাহী সদস্য মাসুদ রানা বাহার, বায়েজিদ থানা যুবলীগ নেতা শামসুদ্দিন বাদল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নসিম সাহেব, মোঃ আলহাজ্ব ইউনুস এবং জনাব দীন মোহাম্মদ, সম্মানিত সদস্য মোঃ জসিম উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্ষমতায় আসার পর থেকে সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ি দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের সেই উন্নয়ন কর্মকান্ডের অংশিদার হয়ে আমিও এই ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়ে চেষ্টা করছি সর্বদা আপনাদের পাশে থাকার জন্য। মহল্লা কমিটির নেতৃবৃন্দ বেশ কয়েকদিন ধরে আমাকে চন্দ্রনগর এলাকায় চৌধরীনগরস্থ ড্রেনসহ রাস্তার দুরাবস্থা তুলে ধরে রাস্তাটি সংস্কারের জন্য দাবী তুলেছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে আমি মাননীয় মেয়র আজম নাছির সাহেবের কাছে তুলে ধরি। তিনি চন্দ্রনগর ও চৌধুরীনগরস্থ রাস্তার বেহাল ধসা এবং অত্র এলাকার জনগণের কষ্ট আন্তরিকতার সাথে অনুভব করে চন্দ্রনগর এবং চৌধরীনগর এলাকার ড্রেনসহ রাস্তার উন্নয়নের জন্য ১কোটি ৯৭ লক্ষ ৯৭ হাজার টাকা অনুমোদন দিয়েছেন। আমি আজ আপনাদের সেই কাঙ্খিত রাস্তার উন্নয়ন কাজ মহান আল্লাহর উপর ভরসা করে উদ্ভোধন করিলাম। এইভাবে এলাকার উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। এলাকার যে কোন সমস্যায় আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে আছি এবং যতদিন আল্লাহ বাচিয়ে রাখে পাশে থাকবো।

পরে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে এলাকার নেতৃবৃন্দ ্ও সর্বস্তরের জনগণদের নিয়ে বিভিন্ন রকমের গাছ লাগান।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.