জামালপুর প্রতিনিধি:- একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। নির্বাচনের এখনও প্রায় এক বছর বাকী থাকলেও, কে কোন আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাবেন তা নিয়ে সারা দেশে চলছে এক উত্তপ্ত গবেষণা ।
এই উত্তাপ মূলতঃ প্রধানমন্ত্রীর এক ঘোষনার পরপরই ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এবার কাউকে পাস করানোর দায়িত্ব আমি নিতে পারবো না। এবার যার যার জয় তাকে তাকেই ছিনিয়ে আনতে হবে।
সেই হিসেবে জামালপুর–৪, সরিষাবাড়ী আসনে জনপ্রিয়তার শীর্ষে আছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য,জামালপুর জেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি এডভোকেট মতিয়র রহমান তালুকদার এর কনিষ্ঠ পুত্র ডাঃ মুরাদ হাসান । যিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন ।
সরিষাবাড়ী উপজেলার মেষ্টা, তিতপল্লাসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ কর্মীদের মুখে শোনা যাচ্ছে এ আসনের বিএনপির শক্তিশালী অবস্থান ভেদ করার ক্ষমতা ডাঃ মুরাদ হাসানই রাখে। ডাঃ মুরাদ হাসানই পারবে নৌকার বিজয় ফিরিয়ে আনতে এবং মুরাদ হাসানই সরিষাবাড়ীর আওয়ামীলীগ কর্মীদের একমাত্র নিরাপত্তা ।তিনি সব সময় এলাকার মানুষদের পাশে থাকেন এবং যে কোন পরিস্থিতিতে মানুষের বিপদে আপদে এগিয়ে আসেন। ডাঃ মুরাদ প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার এলাকার মানুষ কে ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন। এতে এলাকার গরিব-দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষেরা উপকৃত হন।
বর্তমানে ডাঃ মুরাদ হাসান হজ্জ ব্রত পালনের জন্য সৌদি আরব অবস্থান করলেও তাঁর যে শূন্যতা ছিল সেটি তাঁর ভক্ত কর্মীরা বুঝতে দেইনি। মুরাদ হাসানের অনুপস্থিতিতে তাঁর ভক্ত কর্মীরা নিজেদের অর্থায়নে বানভাসি মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন এলাকার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের নেতারা ডাঃ মুরাদ কে আইডল হিসেবে দেখেন। অনেকেই বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ মুরাদের হাতে নৌকা প্রতিক উঠলে নৌকার জয় সুনিশ্চিত।
অন্যদিকে এ আসনে আওয়ামী লীগের আরো সম্ভাব্য তিন প্রার্থী রয়েছে। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা এলাকায় অবস্থান করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি গণসংযোগে নেমেছেন।
আরেক নমিনেশন সম্ভাব্য প্রার্থী প্রিন্সিপাল আব্দুর রশীদ এলাকায় মাঝে মধ্যে পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ।আরেক প্রার্থী সাবেক এমপি মালেক সাহেবের ছেলে মাহবুবুর রহমান হেলাল এমপি প্রার্থী হিসেবে মাঝে মধ্যে এলাকায় এসে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।