দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0

দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর এলাকায় সোমবার রাত ১টার দিকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের চালকসহ দুজন তীর্থযাত্রী নিহত হয়েছেন। চারজন গুরুতরসহ ৯ জনকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ঠাকুরগাঁয়ের দিকে যাবার সময় ভুট্টাবাহী একটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় হতাহতের ওই ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। যাত্রীবাহী বাসটি উল্টে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল করতে পারেনি। দুর্ঘটনাকবলিত কোচটি ভোরের দিকে সরিয়ে নিয়েছে পুলিশের রংপুর রেঞ্জের একটি রেকার।

জানা গেছে, বীরগঞ্জ উপজেলার জগদল গ্রামে (সনাতন) ধর্মীয় কীর্তন অনুষ্ঠান থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইকে চড়ে বাড়ি ফেরার সময় রাত ১টার দিকে কাহারোল উপজেলার বটতলা পীরের মাজারসংলগ্ন এলাকায় বিপরীতমুখী হানিফ পরিবহনের ধাক্কায় দুর্ঘটনাস্থলে দুজন তীর্থযাত্রী নিহত হন। তারা হলেন ডহোন্ডা গ্রামের ঘনপাড়া গ্রামের বাসিন্দা গকুল চন্দ্র রায় এবং একই গ্রামের বৈশাগু চন্দ্র রায়।

ওদিকে, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা গেছে ইজিবাইকের চালক শুভ চন্দ্র রায়। আহত ৯ জনের মধ্যে চারজনের অবস্থায় আশঙ্কাজনক। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এসআই সাদেকুর রহমান।
এদিকে, দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি দুর্ঘটনাস্থল থেকে ভোরে সরিয়ে নিয়ে গেছে পুলিশের রংপুর রেঞ্জের একটি রেকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.