আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সকল দলের জন্য নির্বাচন কমিশন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি বলে অভিযোগ করছে বিএনপি। আজ রোববার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তার অভিযোগ, নির্বাচনী এলাকাগুলোতে ক্ষমতাসীন দলের প্রার্থীরা পেশি শক্তি প্রদর্শন, কালো টাকা ছড়ানোসহ একের পর এক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। রিজভী বলেন, ‘দুই সিটিতে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কালো টাকার ছড়ানোর অভিযোগ এবং প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ইসিতে জমা দিলেও নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নিচ্ছেন না।’ এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভও জানান রিজভী।
এছাড়া এই দুই সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার বিরুদ্ধেও অভিযোগ করেন বিএনপি’র এই নেতা। একইসাথে নির্বাচনের সাতদিন আগে থেকে সেনা মোতায়ন করার আবারও দাবি জানান রিজভী।