দুমকিতে বজ্রপাতে নিহত জেলের অর্ধগলিত লাশ উদ্ধার

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকিতে বজ্রপাতে নিহত জেলে সৌরভ মিস্ত্রির (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার দু’দিন পরে আজ বৃহস্পতিবার (২৪ আগষ্ট) লোহালিয়া নদীর পূর্ব তীরের আমরখালী চরে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার হয়। তিনি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের গোপাল মিস্ত্রির ছেলে।

গত মঙ্গলবার (২২আগষ্ট) দুপুরে প্রবল বৃষ্টিপাতের মধ্যে উত্তর মুরাদিয়ার গ্রামের বাড়ির সামনে পাংশিঘাট সংলগ্ন নদীতে জাল ফেলতে গেলে সৌরভ বজ্রপাতে নিহত ও নৌকাসহ ডুবে নিখোঁজ হয়। গত দু’দিন বহু খোঁজাখুঁজির পর অদূরে আমরখালী চরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নিহতের স্বজনরা ট্রলার নিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। দুমকি থানার অফিসার ইনচার্জ দিবাকর চন্দ্র দাস লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.