নওগাঁর নজিপুরে আগুনে পুড়ে গেছে দোকান, ক্ষয়ক্ষতি ৩ লক্ষাধিক

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে গেছে কয়েকটি দোকান। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে ও পরে তাৎক্ষণিক ভাবে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এতে বেঁচে যায় কয়েক কোটি টাকার মালামাল।
পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও স্থানীয় সুত্রে জানা যায়, ১৩ই জুন মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলা সদর নজিপুর পৌর শহরের পুরানা বাজারের একটি মুদি দোকান, বিসমিল্লাহ জুয়েলার্স, অপরুপা জুয়েলার্স ও তাসমীন মেডিক্যাল স্টোর এন্ড সার্জিকাল মার্ট দোকানের কিছু অংশ পুড়ে যায়।
পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সুত্র জানায়, প্রথমে একটি মুদি দোকানে বৈদুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত। এর পর আগুন ছড়িয়ে পড়ে আশে পাশের দোকান গুলোতে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে যায় ও ১০ কোটি টাকার মালামাল উদ্ধার হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.