নওগাঁয় বিলুপ্তির পথে তালগাছ, সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ বিশেষঙ্গদের

0

মোঃ শহিদুল ইসলাম : এক সময় বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় তালগাছ প্রচুর দেখা যেত।গ্রামের আঁকাবাঁকা রাস্তার দু’পাশে সারি সারি তালগাছ প্রকৃতি প্রেমিদের মুগ্ধ করত।পথিককে ছায়া দান করে।এছাড়া মানুষ বিভিন্ন গৃহস্থালি কাজে ব্যবহার করতো।একদিকে এই তালগাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বাপ-দাদার মুখে অনেক তালগাছের কেচ্ছা কাহিনী শুনেছি।

কিন্তু, দুঃখের বিষয়-মানুষের আগ্রাসী থাবার কারণে গ্রামীণ ঐতিহ্য দিন দিন হারিয়ে যেতে বসেছে।তালপাতা দিয়ে বানানো হাতপাখার বাতাস বাংলার গ্রামীণ জীবনে মিশে আছে।কিন্তু,আধুনিকতার প্রভাবে এসব বিলুপ্তির পথে।গ্রামের সরু রাস্তার পাশে অসংখ্য তালগাছ চোখে পড়তো।বর্তমানে এসব চিত্র আর খুব বেশি দেখা যায় না।তালের রস, তালের গুড়, গ্রামীণ অবকাঠামোর সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে।

ছেলে বেলায় বেশির ভাগ সময় পুকুরের পাড়ে তালগাছ বাগানের ভেতর লুকোচুরি দিন গুলো আজ কেবল অতীত স্মৃতি মাত্র।গ্রামীন জীবনে তালগাছের সৌন্দর্য অতি মনোমুগ্ধকর। তালগাছের খুটি দিয়ে মানুষ মাটির ঘর, আধা-পাকা ঘরের বিভিন্ন অংশে কাজে লাগায়, ইদানিং দেশীয় সম্পদ হারিয়ে যেতে বসেছে, এখনই আমাদের উচিৎ তালগাছকে রক্ষা করা।তা না হলে অদূর ভবিষৎতে বিলুপ্তি ঘটবে।

এখনও বাংলাদেশের বিভিন্ন এলাকায় খুব বেশি চোখে পড়ে না। মানুষ অধিক হারে কেটে ফেলার দরুণ এ জাতীয় দেশের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।তাই আমাদের উচিৎ তালগাছকে রক্ষা করা।

জাতীয় কৃষি পুরষ্কার প্রাপ্ত, মুক্তিযোদ্ধা মোঃ সামসউদ্দীন মণ্ডল (গেছো মামা) তিনি জানান,মানুষ বিভিন্নভাবে আমাদের চারিপাশের গাছ-পালা কেটে ফেলছে, এতে ব্যাপকভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে। এই ক্ষতির হাত থেকে পরিবেশকে বাঁচাতে হলে। আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে।যেমনঃ-ঔষধি, ফলজ, বনজ, তালগাছ এগুলো বেশি বেশি করে রোপন করতে হবে। তবেই আমাদের পরিবেশ প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা পাবে। সরকার বেশি বেশি করে দেশের নাগরিকদের বৃক্ষরোপন করতে বলেছে।

এদিকে নওগাঁর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে,আগের তুলনায় তেমন বেশি আর তালগাছ চোখে পড়ে না।মাঝে মাঝে দু’একটি তালগাছ দেখি মাত্র, কেবলি স্মৃতির পাতায় ভাসে।নওগাঁর প্রকৃতি-প্রেমিদের আহ্বান, আসুন প্রত্যেকে অনন্ত ১টি করে আমরা তালগাছ রোপন করি। ইতিমধ্যে সরকার দেশের উপকূলীয় এলাকায় কয়েক হাজার তালগাছ রোপন করার সিদ্ধান্ত নিয়েছে।

বিশেষঙ্গরা মনে করেন,বজ্রপাতের প্রভাব অনেকটা তালগাছ রক্ষা করে।এজন্য বেশি বেশি করে তালগাছ রোপন করা উচিত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.