নির্বাচনি প্রচারণায় কাল দাউদকান্দি যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

0

আগামিকাল (শনিবার)নির্বাচনি প্রচারণায় কুমিল্লার দাউদকান্দি যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) তিনি দাউদকান্দি কেন্দ্রিয় ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনে ১১ দলের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মনিরুজ্জামান বাহলুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের আগমনের কারণে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। এই জনসভায় হাসনাত আবদুল্লাহসহ আরও একাধিক নেতা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.