মো. আশরাফুল আলম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার মধ্য স্থানে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির মহেশপুর গ্রামের মো. মনছুর আলীর পুত্র মো. মুকুল (৪৫) নিহত হন।
ঘটনার বিবরনে জানাযায়, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির মহেশপুর গ্রামের মো. মনছুর আলীর পুত্র মো. মুকুল এর সাথে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউপির উলিপুর গ্রামের মৃত. আজিমুদ্দিন এর পুত্র মো. সামছুল (৪৫) গংদের সাথে ৪৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত ৭ জুন দুপুর ১টায় পার্বতীপুর সেটেলম্যান্ট অফিসের সার্ভেয়ার অফিস থেকে সরেজমিনে জায়গাটি তদন্ত করার জন্য কয়েকজন কর্মচারী আসেন। কিন্তু নিরপক্ষ স্থানে না বসে উলিপুর গ্রামের আব্দুল হানিফ (টুরু)র খলায় বসেন। এ সময় মহেষপুর গ্রামের মনছুর আলীর পুত্র মো. মুকুল হোসেন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। ঐ সময় প্রতিপক্ষ উলিপুর গ্রামের মো. আজিমুদ্দিন প্রমানীকের পুত্র মো. সামছুল (৩৮), উলিপুর গ্রামের মো. সামছুদ্দিন এর মো. আনোয়ার হোসেন এর পুত্র মো. লাবু, মৃত. সমশের আলীর পুত্র মো. নজরুল গংরা, দলবদ্ধ হয়ে লাঠি, সোঠা, রড দিয়ে বেদম মারপিট করেন। এতে মো. মনছুর আলীর পুত্র মারাত্মক ভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঐ দিন রাত সাড়ে ১০ টায় রংপুর মেডিক্যাল হাসপাতালে তার মৃত্যু হয়। পার্বতীপুর থানায় নিহত মুকুল এর ছোট ভাই মো. দেলোয়ার আলী গত ০৭/০৬/২০১৭ ইং তারিখে বাদী হয়ে ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ০৯ । তারিখ ০৮/০৬/২০১৭ ইং।
এ দিকে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাক আলী অভিযোগ পাওয়ার পর গত ৭ জুন রাতে উলিপুর গ্রামের মকছেদ আলীর ঘরজামাই মো. সাদেকুল ইসলাম(৩৮)কে আটক করেন। অপরদিকে নিহত মুকুল এর ছোট্ট ভাই দেলোয়ার আলী জানান, মো. লাবুর ধারালো অস্ত্রের আঘাতে তার ভাই এর মৃত্যু হয়। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাক আলী জানান, অভিযোগ পেয়েছি ১ জনকে আটক করা হয়েছে । বাঁকী আসামীদেরকে গ্রেফতার করার জন্য প্রক্রিয়া চলছে। ঘটনা তদন্তে কাউকে ছাড় দেওয়া হবে না।