ফুলছড়িতে সাংবাদিক মরহুম আইয়ুব হোসেনের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত

0

বিজয় কুমার,সাঘাটা(গাইবান্ধা) থেকেঃ গাইবান্ধার ফুলছড়িতে দৈনিক করতোয়া প্রতিনিধি, ফুলছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠা ও সভাপতি মরহুম আইয়ুব হোসেনের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার ৯জুন প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহ্ফিলের আয়োজন করেন প্রেসক্লাব সদস্যবৃন্দ। মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে মরহুম আইয়ুব হোসেনের সাংবাদিকতা জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে বক্তারা বলেন, ভৌগলিক পরিস্থির শিকার ব্রহ্মপুত্র- যমুনার করালগ্রাসে বিলীন প্রায় ফুলছড়ির নিভৃত সাংবাদিকতার পথিকৃৎ হিসাবে মরহুম আইয়ুব হোসেন তার লেখনি শক্তি দ্বারা সাহিত্য অনুরাগীদের হৃদয়ে উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

তার মৃত্যুতে শুধু ফুলছড়ির জনগন নয়, দৈনিক করতোয়া পরিবার সাহিত্য জগত থেকে জ্ঞানগর্ভ ব্যক্তিত্বসম্পন্ন একজন আইয়ুব হোসেনকে হারিয়ে হতবিহ্বল ও অপূরনীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ফরহাদ রাব্বী, অধ্যক্ষ বোনারপাড়া ডিগ্রী কলেজ, মোঃ শামছুল আলম, চেয়ারম্যান গজারিয়া ইউ পি, মোঃ আব্দুল ছালেক এ এসআই ফুলছড়ি থানা,সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর জেলা প্রতিনিধি দৈনিক করতোয়া, মোঃ আজহারুল ইসলাম সাঘাটা প্রতিনিধি দৈনিক করতোয়া, মোঃ মনজুর হাবীব মন্জু মহিমাগঞ্জ প্রতিনিধি দৈনিক করতোয়া, মোঃ আব্দুল মোনায়েম সরকার শিক্ষক, মোঃ শফিউল আলম খোকন কবি সাহিত্যিক ও সাধারন সম্পাদক ফুলছড়ি প্রেসক্লাব, মোঃ হাফিজুর রহমান বাবু কার্যকারী সদস্য, বিজয় কুমার, সাংগঠনিক সম্পাদক, মোঃ অাশরাফুল ইসলাম টিটু কোষাধ্যক্ষ,মোঃ মকবুল হোসেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ হাসান মেহেদী বিদ্যুৎ সম্পাদক বাংলার বুকে,

মোঃ ছাইদুল ইসলাম সভাপতি আওয়ামীলীগ গজারিয়া শাখা,মুহাম্মদ ইউসুফ আলী প্রভাষক ফুলছড়ি ডিগ্রী কলেজ, মুহাম্মদ সিরাজুল ইসলাম অধ্যক্ষ ফুলছড়ি সিনিয়র মাদ্রাসা, মোঃ আমিনুল ইসলাম প্রভাষক ফুলছড়ি ডিগ্রী কলেজ, মোঃ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ঠিকাদার ফুলছড়ি, মোঃ হাবিবুর রহমান হবি বিশিষ্ট ব্যবসায়ী ফুলছড়ি,মোঃ সবুজ পাঠান প্রধান শিক্ষক ফুলছড়ি মডেল সঃ প্রাঃ বিদ্যালয়,মোঃ ফারুক কাদেরী উপদেষ্টা সম্পাদক স্বপ্নের ভূবণ, আঃ হালীম শিক্ষক ও মরহুমের জ্যেষ্ঠ্য কন্যা সাজিয়া পারভীন আলো প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক সহ সর্বস্তরের জনসাধারন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহ্ফিলে অংশ গ্রহন করেন। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.