বাজার মনিটরিং এ চসিক ভ্রাম্যমান আদালত:বাজারে পণ্যের তালিকা না টাঙ্গানোর দায়ে জরিমানা

0

পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা এবং রোজাদারদের মাঝে ভেজালমুক্ত দ্রব্যসামগ্রী বিক্রি নিশ্চিত করার জন্য বাজার মনিটরিং এ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্রাম্যমান আদালত।  ৪ জুন ২০১৭ খ্রি. রবিবার, সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজারে পণ্যের তালিকা না টাঙ্গানোর দায়ে মুদির দোকান সোহেল ষ্টোরকে ৫ হাজার টাকা, ঘোষ ষ্টোরকে ৫ হাজার টাকা, ইদ্রিস ষ্টোরকে ৫ হাজার টাকা, আনছার ষ্টোরকে ৫ হাজার টাকা ও সুজিত ষ্টোরকে ১ হাজার টাকা সহ সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.