বাজার মনিটরিং এ চসিক ভ্রাম্যমান আদালত

0

পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা এবং রোজাদারদের মাঝে ভেজালমুক্ত দ্রব্যসামগ্রী বিক্রি নিশ্চিত করার জন্য ৫ জুন সোমবার, দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে মহানগর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর পাঁচলাইশ থানাধীন মিমি সুপার মার্কেট সংলগ্ন আগোরা সুপার সপ এ উপস্থিত পরীক্ষা করে তাপসী মাছ, বাতাসী মাছ ও স্টার বাইন মাছে ফরমালিন সনাক্তকরণ, রোগাক্রান্ত পঁচা মাছ, কাটা সবজি বিক্রয় ও মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন ও মূল্যতালিকার মেয়াদ না থাকায় আগোরা সুপার সপ এর মো. সরওয়ার আজমকে ৩ লক্ষ ৫ হাজার টাকা এবং মেয়াদবিহীন লেভেল সবজি প্যাকেট জাত, ষ্টোরে নোংরা ও দুর্গন্ধ পরিবেশের দায়ে মিনা বাজার এর দেবাশীষ লোথকে ১০ হাজার টাকা সহ সর্বমোট ৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে স্যানিটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক ও কর্পোরেশন পরিচালিত আধুনিক খাদ্য পরীক্ষাগারের রসায়নবিদরা সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.