বিএনপি ক্ষমতায় গেলে দেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহৃ মুছে ফেলবে : নাসিম

0

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে পাকি পেতাত্বা মন্তব্য করে বলেছেন, ওরা আবারও ক্ষমতায় গেলে এদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহৃ মুছে ফেলবে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।

হাওয়া ভবন পুন:প্রতিষ্ঠা করে দেশের সম্পদ লুটপাট করবে। একইসঙ্গে তিনি বিএনপির হাওয়া ভবন সৃষ্টির পায়তারা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্যও দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।

গত দুই দিন মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জে তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে আজ বুধবার দুপুরে তাঁর বাসভবনে সমবেত কর্মীদের নির্বাচনী প্রচারে মাঠে নামার নির্দেশকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির জোট নানা ষড়যন্ত্র, চক্রান্ত করবে। তাই ওদের সব চক্রান্ত রুখে উন্নয়ন, ভালবাসা ও মানুষের মন জয় করেই নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলার বাইরে গেলে কোন নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।  

এ ছাড়াও সিরাজগঞ্জের কাজীপুরের উন্নয়ন চিত্র তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। এই উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।  

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।  

এই দুই দিনে তিনি তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি ভোট কেন্দ্রে গিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে দ্রুত কেন্দ্র কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছেন।  

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.