মহাদূর্ভোগে কুতুবদিয়ার মানুষ: বাড়ছে সমুদ্রের পানি

0

সরওয়ার জামান: অবিরাম বর্ষণ ও বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় কুতুবদিয়ার অবস্থার আরও অবনতি হয়েছে। আলী আকবর ডেইল,সাইড় পাড়া,কাজীর পাড়া, তেলীপাড়ার, দিকে বেড়িবাঁধ টপকে প্রচুর পরিমাণ  পানি ঢুকছে। প্রায় মানুষ ঘর বাড়ী ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছে।  বাতাসের তীব্রতা ও স্রোতের গতিবিধি বিপদসীমা অতিক্রম করছে। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে পড়েছে কুতুবদিয়ার হাজার হাজার মানুষ। অনেকের চাষাবাদ, মাছের ঘের, পুকুর ইত্যাদি পানিতে তলিয়ে গেছে। রমযানের এই মূহুর্তে পানি বন্ধি মানুষের দুর্দশার শেষ নেই।
তাছাড়া কোন ধরণের ত্রাণ সামগ্রী ও বিতরণ হচ্ছে না। সব মিলিয়ে কুতুবদিয়ার হাজারো মানুষ সীমাহীন কষ্টে আছে।
উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আ স ম শাহরিয়ার ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদ জানান, আমরা সাধ্যমত ত্রাণ বিতরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলা প্রশাসন থেকে আরও ত্রাণ পাঠানোর আশ্বাস দেয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.