মাদারীপুরে বাস খাদে পড়ে ৮ যাত্রী আহত

0

মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৮ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ জন যাত্রী নিয়ে মাদারীপুর থেকে টেকেরহাট যাচ্ছিল যাত্রীবাহী একটি লোকাল বাস। বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে মস্তফাপুরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাস ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় মোটর সাইকেল আরোহী ও বাসের ৮ যাত্রী আহত হন। তাদেরকে মাদারীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিককে চিকিৎসা দেয়া হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবুর নাঈম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে। এদিকে আহত যাত্রীদের অ্যাম্বুলেন্সে করে সদর হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.