মাদারীপুরের রাজৈরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

0

মাদারীপুরে রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।  আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশার মহাসড়কের কামালদি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজৈর থানার ওসি কামরুল হাসান জানান, বরিশাল থেকে রংপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী আমভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে রাজৈর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের মাদারীপুর সদর ও রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.