মারা গেছেন কুয়েতের আমির

0

আজ মারা গেছেন কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তবে কর্তৃপক্ষ মৃত্যুর কোনো কারণ জানায়নি।

আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল সাবাহ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে শোক সংবাদ প্রকাশ করছি।

গত মাসে স্বাস্থ্যগত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন কুয়েত আমির।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.