রাঙ্গামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার জের ধরে পাহাড়ী গ্রামের বাড়ীঘরে অগ্নি সংযোগের প্রতিবাদে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর ডাকে রাঙ্গামাটি জেলায় আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। আজ সোমবার ভোর থেকে এ অবরোধ শুরু হয়েছে।
অবরোধের কারণে রাঙ্গামাটি জেলার দুরপাল্লা ও অভ্যন্তরী সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নৌ পথে কোন লঞ্চ ছেড়ে যায়নি। রাঙ্গামাটি শহরে কিছু হালকা যানবাহন চলাচল করলেও বেশীর ভাগ যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রাঙামাটি শহরে সংগঠনটির কার্যক্রম না থাকায় কোন পিকেটিং চোখে না পড়লেই সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা,নানিয়ারচর উপজেলায় পিকেটিং এর খবর পাওয়া গেছে।
ভোর ৫ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আধা বেলার এ অবরোধের কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণূ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাঙামাটি শহরে সংগঠনটির কার্যক্রম না থাকায় কোন পিকেটিং চোখে না পড়লেই সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা,নানিয়ারচর উপজেলায় পিকেটিং এর খবর পাওয়া গেছে।