সামাজিক সংগঠন রেড সার্কেল কর্তৃক ১১০ জন গরীব ও দুস্থ মানুষের মাঝে লাচ্ছা, চিনি, বাদাম, কিচমিচ ও প্যাকেট দুধ বিতরণ করা হয়। ২৩ জুন শুক্রবার বাদ জুমা চান্দাইকোনাস্থ রেড সার্কেলের কার্যালয়ে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনাস্থ রেড সার্কেল গরীবের ঈদ অানন্দ ২০১৭, নামে উক্ত সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব টি এম কামরুজ্জামান লাবু, রেড সার্কেলের প্রতিষ্ঠাতা পরিচালক ডেন্টিস্ট মোঃ মাহবুব অালম সেখ, চান্দাইকোনা ১নং ওয়ার্ডের সদস্য মোঃ জাহাঙ্গীর অালম, ছাত্তার নানা, জাহাঙ্গীর, মনিরুল, সোহাগ, অারিফ, মামুন, সবুজ, কালাম, অাসিফ সহ রেড সার্কেলের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
রেড সার্কেল গরীব দুঃখীদের মাঝে লাচ্ছা সেমাই বিতরণ করতে পেরে, অসহায় গরীব যারা ঈদে লাচ্ছা সেমাই পর্যন্ত কেনার সামর্থ্য রাখে না তাদের ঈদ অানন্দে শরীক হতে পেরে খুবই খুশি।