লালমনিরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তিস্তা শাখার নৈশপ্রহরী আব্দুর রশিদকে (৫৪) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক জানান, ব্যাংক লুটের ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকের ভোল্ট চেক করে দেখলে বোঝা যাবে কি হয়েছে। পুলিশ ঘিরে রেখেছে ব্যাংকটি।