সমাবেশের নামে বিএনপি রাস্তাঘাট অচল করে দিয়েছে- সেতুমন্ত্রী

0

ক্ষমতার বাইরে থেকেও সমাবেশের নামে বিএনপি এখন রাস্তাঘাট অচল করে দিয়েছে, এ থেকে বোঝা যায় ক্ষমতায় গেলে তারা দেশ অচল করে দিবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার দুপুরে রমনায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সভা শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তি‌নি এ কথা জানান। তিনি আরো বলেন, বিএনপি তাদের সহনশীলতার মাত্রা ছাড়িয়েছে।

ওবায়দুল কাদের বলেন, খালেদার চেয়ে বড় সমাবেশ আমি কক্সবাজারে করেছি। কোনো জনদুর্ভোগ হয়নি। কিন্তু ক্ষমতার বাইরে থেকেও সমাবেশের নামে বিএনপি এখন রাস্তা ঘাট অচল করে দিয়েছে, এ থেকে বোঝা যায় ক্ষমতা গেলে তারা দেশ অচল করে দিবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.