সাংঙ্গু নদীতে বিলীন হতে চলেছে পুকুরিয়া শাহ সাহেব হুযুরের কবর

0

মুহাম্মদ ছাদিকুল ইসলাম : চট্টগ্রাম সাংঙ্গু নদীতে বিলীন হতে চলেছে পুকুরিয়া শাহ সাহেব হুযুরের কবর।
বাঁশখালী ১নং পুকুরিয়া ইউনিয়নের ৬,৭ নং ওয়ার্ডের পার্শ্বভর্তি সাংঙ্গু নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বালি উত্তোলন করার কারণে শত শত মানুষের ঘর বাড়ি, মসজিদ মাদ্রাসা ও স্কুল ভেঙ্গে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে নদীর পানিতে।
যদিও ভূমি মন্ত্রণালয় থেকে নিষেধ আছে তারপরও স্থানীয় কিছু অসাধু রাজনৈতিক নেতাগনের নজরদারীতে চলছে অবিরাম এই অবৈধ ব্যাবসা।
এই এমুহূর্তে পুকুরিয়ার হিন্দু মুসলিম উভয় জাতির প্রাণপ্রিয় আধ্যাত্মিক রাহাবার ঐতিহ্যবাহী পুকুরিয়া মুখলেছিয়া মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা ডলুকুল শাহ মুখলেছুর রহমান সাহেবের সুযোগ্য খলীফা হযরত সুলতান আহমদ শাহ রাহ. প্রকাশ পুকুরিয়া শাহ সাহেব হুযুরের কবর সাংঙ্গু নদীতে বিলীন হতে চলেছে।
প্রতিদিন শত শত মানুষ ভীড় জমাচ্ছে প্রাণপ্রিয় হুজুরের সমাধিটা একনজর দেখার জন্য। এমন কি সাবেক চেয়ারম্যান জনাব আক্তার হোছাইন সাহেবও নিজে পরিদর্শন করে যিয়ারত করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
এলাকার আলেম ওলামা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বণিতা দিন-রাত ভীড় জমাচ্ছে নদীর পাড়ে কবরের পাশে।
হযরতের দৌহিত্র হাফেজ মোহাম্মদ নেজাম উদ্দীন সুলতানী প্রতিষ্টাতা: বাঁশখালী পুকুরিয়া হযরত সুলতান আহমদ রাহঃফাউন্ডেশন খুব দুঃখ ও আবেগের সাথে বলেন, অন্তরের কষ্ট কাওকে বুঝাতে পারছি না। তাই সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আপনাদের লিখনির মাধ্যমে হলেও প্রশাসনের সুদৃষ্টি নিপতিত হয়। অন্তত যেন অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়। সাধারন জনগনের ঘর-বাড়ি যেন সাংঙ্গুর করাল গ্রাস থেকে রক্ষা পায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.