সাভারে ৩৫ ভাগ ট্যানারি স্থানান্তর হয়েছে : শিল্পমন্ত্রী

0
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সাভারে ৩৫ ভাগ ট্যানারি শিল্প স্থানান্তর করা হয়েছে। বাকি ৬৫ ভাগ ট্যানারি শিল্প স্থানান্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ রবিবার সংসদে জাতীয় পার্টির নূরুল ইসলাম মিলনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, হাজারীবাগস্থ ট্যানারি শিল্প কারখানাগুলো সাভারস্থ চামড়া শিল্পনগরীতে পুরোপুরি স্থানান্তরিত না হলেও বরাদ্দপ্রাপ্ত ১৫৪টি ট্যানারির মধ্যে এ পর্যন্ত অর্থাৎ চলতি বছর ৩১ মে পর্যন্ত ৫৫টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠান সাভারস্থ চামড়া শিল্পনগরীতে ওয়েট ব্লু উৎপান কার্যক্রম আরম্ভ করেছে। শিগগিরই আরও কিছু ট্যানারি শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রম আরম্ভ করবে। বাসস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.