পুলিশের অনুমতির উপর এখন দেশের গণতন্ত্র নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দেশ এখন আতঙ্কের রাষ্ট্রে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন সরকার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে।
আজ সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিছায় একটি মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এখন প্রধান বিচারপতি এমন মন্তব্য করে রিজভী আহমেদ বলেন তিনি যা চাইবেন তাই হবে, এভাবেই এখন দেশ চলছে। গুন্ডামি করে প্রধান বিচারপতি এসকে সিনহাকে সরানো হয়েছে বলেও মন্তব্য করে বিএনপি এই নেতা।
প্রধান নির্বাচন কমিশনার খান মো, নুরুল হুদাকে মাইকের হর্ন বলে মন্তব্য করেন রিজভী আহমেদ বলেন এই হর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে গণভবন থেকে।