সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৫

0

সিরাজগঞ্জের রায়গঞ্জ রয়হাটিতে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি।

গতকাল বুধবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জানান, রাতে ঢাকাগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাস মহাসড়কের রয়হাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাসের এক যাত্রী। এ সময় উভয় গাড়ির মোট পাঁচজন আহত হন। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.