সুন্দরবনে জিম্মিকৃত ৭ জেলে উদ্ধার, অস্ত্রসহ গ্রেফতার ৪

0

সুন্দরবনের জলদস্যু রবিউল বাহিনীর ৪ সদস্যক গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ৭টি অস্ত্র ও মুক্তিপণের দাবিতে জিম্মিকৃত ৭জন জেলেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় র‌্যাব-৬ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব-৬ এর অপস অফিসার মো. জাহিদুল ইসলাম শুক্রবার বেলা ১১টায় জানান, জলদস্যু রবিউল বাহিনীর সদস্যরা সুন্দবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকার ৭জন জেলেদের জিম্মি করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ খবর পেয়ে র‌্যাব-৬ এর একটি দল অভিযানে যায়। অভিযান চালিয়ে জলদস্যু রবিউল বাহিনীর ৪ সদস্যকে ৭টি অস্ত্রসহ গ্রেফতার করে। একই সঙ্গে জিম্মি থাকা ৭জন জেলেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১০ই জুন সুন্দরবনের হড্ডা খাল এলাকায় র‌্যাব-পুলিশের যৌথ অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে জলদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল নিহত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.