চট্টগ্রাম : আজ শুক্রুবার সকাল ১০ ঘটিকায় অনির্বান ক্লাব প্রাঙ্গনে বৃক্ষ রোপণ ও বিতরণ ২০১৭ অনুষ্ঠিত হয়। অনির্বান ক্লাবের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার ” কামরুল পাশা ভূঁইয়া “। এতে আরও উপস্থিত ছিলেন আনির্বান ক্লাবের সম্মানিত সভাপতি- “আখতার হোসেন চৌধুরী”, সাধারণ সম্পাদক- ” সরওয়ার উদ্দিন দিলু, সহ সভাপতি জাহেদুল আলম চৌধুরী, ফিলিপ রিবেরু, মহিন উদ্দিন, মিজানুর রহমান, মাহফুজুর রহমান হাসান, সাংগঠনিক সম্পাদক – মামুম আল- রসিদ সোহেল, অর্থ সম্পাদক – মুনির হোসাইন, আবুল খায়ের, ক্রীয়া সম্পাদক- মন্জুর আলম,আসিবুল হক,প্রচার সম্পাদক – মোঃ মুক্তার আলী,মোঃ ফয়েজ আহম্মদ খান, জসিম উদ্দিন, মোঃ ইসহাক, ফারহান দাউদ, সাজ্জাদ হোসেন শাওন, প্রমূখ।
উক্ত বৃক্ষ রোপণ ও বিতরণ ২০১৭ কর্মসূচীতে বক্তারা বৈশ্বিক উস্ঞতা মোকাবেলায় বৃক্ষের ভুমিকা সম্পকে আলোচনা করেন। বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক উস্ঞতা ও জীব বৈচিএ রক্ষার্থে বৃক্ষই একমাএ হাতিয়ার।
প্রধান অতিথি ক্লাব প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধী চারা রোপণের মাধ্যমে উক্ত কার্যক্রম এর উদ্ভোধন করেন। এরপর তিনি শিশুদের মাঝে ফলজ, বনজ ঔষধী চারা বিতরণ করেন এবং সকল কে উক্ত চারা সমূহ যত্ন নেওয়ার প্রতি আহব্বান জানান।