মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয়কে দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার হিসাবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । জয়ের স্বাক্ষী হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গিয়ে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর উপস্থিতি মাঠে টাইগারদের দারুণভাবে উজ্জীবিত করে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ২০ রানে জয় লাভ করে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল মুশফিকবাহিনী। বাংলাদেশের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের জন্য তৃতীয় দিন শেষে স্বাগতিক বাংলাদেশের প্রয়োজন ছিল৮ উইকেট, অন্যদিকে অস্ট্রেলিয়ার দরকার পড়ে ১৫৬ রানের। শেষঅবধি এই পরীক্ষায় পাশ করলো বাংলাদেশে। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ টাইগার বাহিনী। ২০ রানের জয় পেয়েছে সাকিব’রা।
সকালের সেশনে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। সাকিবের শিকার হয়েছেন বাংলাদেশের গলার কাটা হয়ে থাকা ওয়ার্নার, স্মিথ, ম্যাথু ওয়েড ও অ্যাশটন অ্যাগার। হ্যান্ডসকম্ব ও অ্যাগারকে তুলে নিয়েছে তাইজুল। অস্ট্রেলিয়ান শেষ দুই ব্যাটসম্যান অবশ্য আশা জিইয়ে রাখার চেষ্টা করে। ম্যাচ জেতার জন্য তখন দরকার ছিল ২১ রান, তাইজুলের শেষ আক্রমণে হ্যাজেলউডকে ফিরিয়ে দিয়ে ঈদের উপহারটা নিশ্চিত করে মুশফিক বাহিনী।
এর আগে সাকিবের শিকার হওয়ার আগে ক্যারিয়ারের ১৯ তম শতক পূরণ করেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার, ১১২ রান করে সাজঘরে ফিরে যান। তবে সব থেকে বড় বিষয় টানা ব্যাক টু ব্যাক সাকিবের পাঁচ-পাঁচ দশ উইকেট তুলে নেয়া। সেই সুবাদে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটাও পেয়েছেন সাকিব।