খাগড়াছড়ির গুইমারায় বাস উল্টে নিহত ৩, আহত ১৫

0

খাগড়াছড়ির গুইমারা উপজেলার কালাপানি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বুধবার চট্টগ্রামের উদ্দেশে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বাসটি সকাল সাড়ে ৯টার দিকে গুইমারার কালাপানি এলাকায় পৌঁছালে এ দূর্ঘটনা ঘটে।ঘটনার পরপর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি।

গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে গুইমারার কালাপানি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.