ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ঘাটাইলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে ঘাটাইল থানা পুলিশ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কমিউনিটি পুলিশিং সদস্য সহ বিভিন্ন স্তরের লোকজন অংশ গ্রহন করে।
শনিবার সকাল ৯ টায় ঘাটাইল থানা চত্বর থেকে র্যালীটি বের হয়ে ঘাটাইল পৌর শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালী পরবর্তীতে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন পিপিএম এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘাটাইল থানা ও কমিউনিটি পুলিশিং আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাসান আলী, কাজী মাহমুদ জাহান, ঘাটাইল প্রেস ক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি খান ফজলুর রহমান প্রমুখ।