সোহেল আহম্মেদ, দাউদকান্দি প্রতিনিধিঃ গৌরীপুর পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন। তিনি বলেছেন, ভিটামিন ‘এ’ শিশুর জন্য অপরিহার্য। এই ক্যাপসুল খেলে শিশুর কোনো ক্ষতি হবে না। সুস্থ জাতি গঠনের লক্ষ্যে আজ দাউদকান্দি উপজেলার সব শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর কর্মসূচিকে সফল করতে হবে। এদিন সারাদেশ সহ দাউদকান্দির ৬ মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।আরও ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন।
এসময় ডাঃ মোঃ গোলাম মাহবুব সিকদার, ডাঃ রকিউর রহমান, ডাঃ সৈয়দ আজমুল রহমান, এমটিইপিআই মোঃ তাজুল ইসলাম সরকার, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হাই, নার্স পারভীন আক্তার ও রোকসানা বানু উপস্থিত ছিলেন।