দায়িত্বশীল ব্যাটিংয়ে তামিমের অর্ধশতক

0

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতীক্ষিত টেস্ট সিরিজ। এই সিরিজের আবার প্রথম ম্যাচেই তামিম ইকবালের ৫০তম টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জন। সব মিলিয়ে রোববারে ম্যাচের শুরুটা বেশ উত্তেজনার ছিল তামিমের জন্য। তবে সকালে মাঠে নেমে সতীর্থ তিন ব্যাটসম্যানের দ্রুত প্যাভিলিয়িনে ফিরে যাওয়ার ঘটনা দায়িত্ববান টাইগার ওপেনারকে উত্তেজনা কমিয়ে রক্ষণশীল হতে বাধ্য করে।

যে কারণে চতুর্থ উইকেট জুটিতে নামা সাকিবের পর ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন ওপেনার তামিম। লাঞ্চ বিরতির পর ১১৯ বলে ব্যক্তিগত ২৩তম অর্ধশতক তুলে নিজের ৫০তম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসকে স্মরণীয় করেন তামিম। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট ১৩৯ রান 

২০০৮ সালের জানুয়ারিতে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তামিম ইকবালের। সেই থেকে শুরু করে বর্তমানে বাংলাদেশের সবোর্চ্চ টেস্ট রানের মালিক তামিম। ক্যারিয়ারের ৫০ টেস্টের ৯৫ ইনিংসে ৩৯.৯৫ গড়ে তার অর্জন… রান।

টেস্টে তামিমের সেঞ্চুরি আটটি। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। তামিমের সবোর্চ্চ ব্যক্তিগত ইনিংস ২০৬ রানের। তামিম ম্যাচসেরা হয়েছেন তিনবার, সিরিজসেরা একবার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.