সরওয়ার জামান : ২০ দলীয়জোটের শরীক বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক প্রতিনিধি সম্মেলন শুক্রবার ৪ আগস্ট বিকেল ৩ টায় চট্টগ্রা লালখান বাজারস্থ খতিবে আজম মিলনায়তনে নগর সভাপতি আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা জিয়াউল হোসাইন, উত্তর জেলা সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আলী, নগর সহসভাপতি মাওলানা মুফতি হারুণ ইজহার চৌধুরী, সাধারণ সম্পাদক কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা সরোয়ার আলম, মাওলানা মোহাম্মদ সায়েমুল্লাহ, মাওলানা ইকবাল খলিল, সরওয়ার জামান,মাওলানা শিবলী নোমানী, মাওলানা শোয়াইব বিন করিম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জাফর আহমদ, মুফতি শহিদুল ইসলাম, মাওলানা মাকসুদুল করিম, মাওলানা ইউসুফ, মাওলানা এরশাদ,
প্রধান অতিথির ভাষণে মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশ ও জনগণের কল্যানে ইসলাম ও দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে এক প্লাটফরমে আসতে হবে। খোদাদ্রোহী, সাম্রাজ্যবাদী ও নাস্তিক্যবাদী গোষ্ঠীর আস্ফালন বন্ধ করার জন্যে পরিকল্পিত কর্মসূচী নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, দেশের অবস্থা এখন খুবই নাজুক, অনির্বাচিত সরকারের ইসলাম বিরোধী কর্মকান্ড বিশেষ করে পাঠ্যপুস্তকে ইসলামী বিষয় পুনরায় বাদ দেয়ার ষড়যন্ত্র ও জুলুম নির্যাতনের মোকাবিলা করা নাগরিক হিসেবে আমাদের ঈমানী দায়িত্ব। জনগণ সরকারের স্বৈরশাসনে অতিষ্ঠ।
সভাপতির ভাষণে আবদুর রহমান চৌধুরী বলেন, দেশের এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। ইসলাম ও দেশপ্রেমিক জনগণকে নিয়ে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।