মহাসমাবেশে রওশন এরশাদ
নবজীবনের ফুল ফোটাব, প্রাণে প্রাণে আজ এই শিক্ষা নিলাম

0

জাতীর পার্টির মহাসমাবেশে গান গেয়েছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে বক্তৃতায় উপস্থিত জনতার সমস্বরে জাতীয় পার্টির গানটি গান তিনি।
মহাসমাবেশে রওশন এরশাদ গেয়েছেন, নতুন বাংলাদেশ গড়ব মোরা। নতুন করে আজ শপথ নিলাম। নবজীবনের ফুল ফোটাব, প্রাণে প্রাণে আজ এই শিক্ষা নিলাম।
এরপরই তিনি বলেন, এবার আমরা ক্ষমতায় যাবই যাব, ইনশাআল্লাহ। তিনি বলেন, আমাদের ক্ষমতায় যেতে হবে। আমি আশা করব আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন এবং সেইভাবে দলকে সম্মানিত করবেন। তিনি বলেন, আমাদের সবাইকে অঙ্গীকার করতে হবে। কারণ আমাদের চেয়ারম্যানের ইচ্ছা উনি আরেকবার দেশের জন্য, জনগণের জন্য কাজ রতে চান। আমরাও দেশের জন্য আরেকবার কাজ করতে চাই।

রওশন এরশাদ বলেন,তাদের মনে আবারও সেই কথা জাগ্রত হবে। কারণ বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে লাঙল আছে।
এ সময় রংপুরের লাঙলে ভোট না দিয়া করছি আমি মস্ত ভুল- গানটি শোনান জাপার কো-চেয়ারম্যান। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, জাতীয় পার্টির গান আমাদের আবারও গাইতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.