পত্নীতলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন তরুণ সমাজসেবক জনি

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় “মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য” এই স্লোগান সামনে রেখে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন তরুণ ও উদীয়মান সমাজসেবক এবং বিশিষ্ট মটর সাইকেল ব্যবসায়ী সহজ এন্টার প্রাইজ এর সত্বাধিকারী জিয়াউর রহমান জনি।

১৯ আগস্ট শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার ঘোষনগর ইউনিয়নের নুনিয়াপাড়া ও চক শ্রীপুর (বিন্নানপাড়া) এলাকায় প্রায় তিন শতাধিক পরিবারের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে বিস্কুট, স্যালাইন ও ঔষুধ বিতরণ কালে উপস্থিত ছিলেন নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ও পত্নীতলা উপজেলা সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ এবং নজিপুর প্রেস ক্লাবের সহসভাপতি ও পত্নীতলা উপজেলা সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.